,

বঙ্গবাজারে আগুন: ফায়ার সার্ভিসের তিন সদস্যসহ আহত ৮

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের তিন সদস্যসহ আটজন আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বার্ন ইনস্টিটিউটে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হচ্ছেন- ফায়ার সার্ভিস কর্মী রবিউল ইসলাম অন্তর (৩০), আতিকুর রহমান রাজন (৩৫)। বাকিরা হচ্ছেন- নিলয় (৩৫), শাহিন (৪০), রিপন (৪০), রুবেল (৩২), দুলাল মিয়া (৬০)। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন ফায়ার সার্ভিস কর্মী মেহেদি হাসান (২৮)।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সাতজন ঢামেক হাসপাতাল ও একজন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসারত ব্যক্তি ধোঁয়ায় অসুস্থ হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ছে। বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন পাশের এনেক্সকো টাওয়ারেও ছড়িয়ে পড়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট