,

ফায়ার সার্ভিস অফিসে হামলা, ইট-পাটকেল নিক্ষেপ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বঙ্গবাজারে আজ মঙ্গলবার সকালে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমানবাহিনী, পুলিশ, আনসার, বিজিবিসহ আরও অনেকেই।

ক্ষতিগ্রস্ত ফায়ার সার্ভিসের গাড়ি

ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্যেই পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডে অবস্থিত ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রধান কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে করে ভবনের জানালার গ্লাসগুলো ভেঙে পড়তে দেখা গেছে।


ভবনের জানালার গ্লাসগুলো ভেঙে পড়তে দেখা গেছে

বেশ কয়েকজন ব্যবসায়ীর অভিযোগ, বঙ্গবাজারের উল্টোপাশে হাঁটা দূরত্বে ফায়ার সার্ভিসের অফিস হলেও আগুন নিয়ন্ত্রণের কাজে শুরুতে গড়িমসি করেছে তারা। সঠিকভাবে কাজ শুরু করলে এত ভয়াবহ অবস্থা হতো না বলে দাবি তাদের।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রধান কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রধান কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা
এদিকে ইট-পাটকেল নিক্ষেপকারীদের প্রতিহত করে পুলিশ সদস্যরা। বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ছোড়া হয়। এক পর্যায়ে পুলিশ সদস্যরা ধাওয়া দিলে বিক্ষুব্ধরা ছত্রভঙ্গ হয়ে যায়।

ইট-পাটকেল নিক্ষেপকারীদের প্রতিহত করে পুলিশ সদস্যরা
পুলিশ বলছে, বেশ কয়েকজন বিক্ষুব্ধ ফায়ার সার্ভিস ভবনে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় ভবনের কয়েকটি গ্লাস ভেঙ্গে যায়।

এর আগে মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট