,

পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি বঙ্গবাজারে লাগা আগুন

news-image

অনলাইন ডেস্ক : পাঁচ ঘণ্টা অতিবাহিত হলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন। বরং বঙ্গবাজারে লাগা আগুন রাস্তার উল্টোপাশের মার্কেটসহ আরও চারটি মার্কেটে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আপ্রাণ চেষ্টা করলেও আগুন নেভাতে পারছে না।

মঙ্গলবার শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সহ বিমান, নৌ বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর ফায়ার ফাইটার টিমও যোগ দিয়েছে। যোগ দিয়েছে বিজিবিও।

সকাল পৌনে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় বিমানবাহিনী। এর কিছুক্ষণ পরে পৌঁছায় সেনাবাহিনী। পরে, সকাল সাড়ে ৮টার দিকে তাদের সঙ্গে যোগ দিয়েছে নৌ বাহিনী। এরপর সব শেষ যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ ঘটনায় আহত ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ফায়ার সার্ভিসের (দমকল) চার সদস্যসহ আটজন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ও বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন ফায়ার ম্যান মেহেদী হাসান (২৩)। এ ছাড়া ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন আছেন ফায়ারম্যান আতিকুর রহমান রাজন (২৫) ও রবিউল ইসলাম অন্তর (২৫) দোকান কর্মচারী শাহিন (৪৫) নিলয় (২৩)। বাকিদের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।

এদিকে আগুনে পুড়ে গেছে বঙ্গবাজার, মহানগর, আদর্শ ও গুলিস্তান মার্কেট। এখন অ্যানেক্স মার্কেট ও বরিশাল প্লাজায় আগুন ছড়িয়ে পড়েছে।

আগুনের তীব্রতায় সড়কে রাখা ফায়ার সার্ভিসের বিভিন্ন গাড়িগুলো দূরে সরিয়ে ফেলতে হয়েছে। দূরে থাকা গাড়িগুলো থেকে সংযোগ দিয়ে পানি নিক্ষেপ করতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট