,

সন্তানের নাম জানালেন মাহিয়া মাহি

news-image

বিনোদন প্রতিবেদক : মা হয়েছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত ২৮ মার্চ রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি পুত্র সন্তানের জন্ম দেন। ছেলেকে নিয়ে বর্তমানে বেশ আনন্দেই কাটছে নায়িকার দিন।

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেন মাহি। তবে সন্তানের নাম সবার অজানা ছিল। অবশেষে আজ সোমবার মাহি তার ছেলের নাম জানালেন সবাইকে। তার একমাত্র ছেলের নাম মো. মোসাইব আরাশ সামসুদ্দিন ফারিশ সরকার।

২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। গত বছরের আগস্টে মা হতে হওয়ার খবর জানিয়েছিলেন তিনি।

তখন এই নায়িকা বলেছিলেন, ‘আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন-রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট