,

এবারের আইপিএলে খেলবেন না সাকিব!

news-image

অনলাইন ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট না খেলে সাকিব আল হাসান আইপিএলে খেলতে যাবেন কিনা, এতদিন এ নিয়ে ছিল আলোচনা। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবরই বলে আসছিল, জাতীয় দলের খেলা থাকলে ছাড়া হবে না কাউকে।

এই আলোচনার মধ্যেই আইপিএল মাঠে গড়িয়ে এক রাউন্ড শেষ হয়েছে। বাংলাদেশ মঙ্গলবার সাকিবের নেতৃত্বে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নামবে। এর মধ্যে সামনে এলো নতুন তথ্য- সাকিব এবারের আইপিএলেই খেলবেন না।

বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ককে নিলাম থেকে দলে টেনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে জাতীয় দলের ব্যস্ততা থাকায় আইপিএলের শুরুর অংশের মতো শেষের অংশেও সাকিবকে পাবে না দলটি।

সংবাদমাধ্যমে খবর, এ পরিস্থিতিতে কলকাতা চায় সাকিবের পরিবর্তে অন্য বিদেশি ক্রিকেটার দলে টানতে। তাই ফ্র্যাঞ্জাইজির পক্ষ থেকেই সাকিবকে এ প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাব মেনে পারস্পরিক সমঝোতায় আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন সাকিব।

তবে ফ্র্যাঞ্চাইজিটি এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু নিশ্চিত করেনি।

সাকিব ছাড়াও কলকাতা দলে ভিড়িয়েছিল বাংলাদেশের আরেক ক্রিকেটার লিটন দাসকে। সাকিবের মতো তাকেও পুরো আসরে পাবে না তারা। সাকিবের মতো লিটনকেও কলকাতা একই প্রস্তাব দিয়েছিল বলে জানা গেছে। তবে এই ডানহাতি ব্যাটার সে প্রস্তাবে রাজি হননি।

সাকিবও পারতেন এ প্রস্তাবে সায় না দিতে। কিন্তু দীর্ঘ সময় এই দলটির হয়েছে খেলেছেন বাংলাদেশি অলরাউন্ডার। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সুসম্পর্কের কারণেই তিনি তাদের প্রস্তাব মেনে নিয়েছেন।

বাংলাদেশের আরেক ক্রিকেট মোস্তাফিজুর রহমান অবশ্য এরই মধ্যে আইপিএলে যোগ দিয়েছেন। তিনি খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট