,

বেনজেমার হ্যাটট্রিকে রিয়ালের গোল উৎসব

news-image

স্পোর্টস ডেস্ক : করিম বেনজেমার ৭ মিনিটের হ্যাটট্রিকে রিয়াল ভাইয়াদলিদকে ৬-০ গোলে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ। এ জয়ে স্প্যানিশ লা লিগার টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাল কার্লো আনচেলত্তির শিষ্যরা।

রোববার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ভাইয়াদলিদকে আতিথেয়তা জানায় রিয়াল। তবে প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে জায়ান্ট দলটি। গ্যালাকটিকোদের হয়ে অন্য তিন গোলদাতা রদ্রিগো, মার্কো আসেনসিও ও লুকাস ভাসকেস।

ম্যাচের ২২তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। আসেনসিওর পাস থেকে ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন রদ্রিগো। এরপর ২৯ থেকে ৩৬ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করেন বেনজেমা।

বিরতির পর ৭৩তম মিনিটে রদ্রিগোর পাসে কাছ থেকে শটে ব্যবধান আরও বাড়ান আসেনসিও। আর যোগ করা সময়ে আজারের পাস থেকে দলের ষষ্ঠ গোলটি করেন ভাসকেস।

লিগে ২৭ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট