,

ডিপজলের অপেক্ষায় জায়েদ খান

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটি। এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা। জানান- সিনিয়র অভিনেতা ডিপজল চিকিৎসা শেষে দেশে ফিরলেই এ নিয়ে সংবাদ সম্মেলন করবেন তিনি। ডিপজল বর্তমানে চিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন।

জায়েদ খানের সদস্যপদ স্থগিতের বিষয়টি গতকাল রোববার বিকেলে সমিতির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইমন সাদিক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সমিতির গঠনতন্ত্রের ৭ (ক) ধারার আলোকে জায়েদ খানের সদস্যপদ স্থগিত করা হয়েছে। একই বৈঠকে কার্যনির্বাহী পরিষদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় সুচরিতা ও রুবেলকে। কারণ, তারা পর পর তিনটি সভায় অনুপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সাইমন জানান, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অশালীন মন্তব্য করায় জায়েদ খানের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এই স্থগিতাদেশের সিদ্ধান্ত এখনই চূড়ান্ত নয় বলেও জানান এই অভিনেতা।

এ বিষয়ে জানতে চাইলে জায়েদ খান বলেন, ‘ডিপজল ভাই বর্তমানে চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন। উনি দেশে আসলে আমরা একসঙ্গে বসে পরবর্তী সিদ্ধান্ত নেব। নিজেদের মধ্যে আলোচনা শেষে সংবাদ সম্মেলন করে বিষয়টি সবাইকে জানাব।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট