,

সাকিবকে ছাড়াই অনুশীলন করল দল

news-image

অনলাইন ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট সামনে রেখে বাংলাদেশ দলের (টেস্ট দল) প্রথম অনুশীলন সেশন ছিল রবিবার। তবে এদিন অনুশীলনে দেখা যায়নি অধিনায়ক সাকিব আল হাসানকে।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বেলা ২টার দিকে শুরু হয় টাইগারদের অনুশীলন। এর আগে ড্রেসিং রুমে দলের সঙ্গে মিটিং করেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে কোনো কিছুতেই দেখা মিলেনি সাকিব আল হাসানের।

আইপিএলে খেলতে যাবেন কিনা সেই আলোচনার মাঝে সাকিব আল হাসান ও লিটন দাসকে নিয়েই শনিবার আইরিশদের বিপক্ষে টেস্ট দল ঘোষণা করা হয়। সাকিব অধিনায়ক, লিটন রয়েছেন তার ডেপুটির ভূমিকায়।

গত শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে বাংলাদেশ। ওই রাতেই ঢাকায় ফেরেন সাকিব। শনিবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ঢাকা লিগের ম্যাচ খেলেন। সাভারের বিকেএসপিতে হওয়া সেই ম্যাচ শেষ না করেই হেলিকপ্টারে করে ঢাকায় ফিরে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।

তবে টেস্ট দলের অনুশীলনের প্রথম দিনে অনুপস্থিত সাকিব। জানা গেছে, বাংলাদেশ অধিনায়ক টিম হোটেলে বিশ্রাম নিচ্ছেন।

মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টটি শুরু হবে আগামী ৪ এপ্রিল থেকে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট