,

বিচ্ছেদের পরে হতাশার অন্ধকারে সামান্থা

news-image

বিনোদন ডেস্ক : দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম তারকা অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অভিনয় দক্ষতা দিয়ে ইতিমধ্যে প্রতিষ্ঠা করেছেন নিজের জায়গা। দক্ষিণী চলচ্চিত্র জগৎ পেরিয়ে বলিউডেও নিজেকে মেলে ধরছেন। ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর মতো জনপ্রিয় ওয়েব সিরিজে কাজ করে প্রশংসা অর্জন করেছেন ইতিমধ্যেই। করণ জোহরের কফি উইথ করণেও অভিষেক হয়ে গিয়েছে তার।

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গে কাজ করছেন স্পাই থ্রিলার সিরিজ ‘সিটাডেল’-এর ভারতীয় ভার্সনে। অন্য দিকে, দক্ষিণে মুক্তির অপেক্ষায় ‘শকুন্তলম’। সব মিলিয়ে পেশাগত জীবনের অন্যতম সেরা সময়ে রয়েছেন সামান্থা। তবুও অবসাদের অন্ধকার মাঝেমধ্যেই তাকে গ্রাস করে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবাহবিচ্ছেদের পরবর্তী সময়ের জীবন নিয়ে মুখ খুললেন এ অভিনেত্রী।

২০২১ সালের অক্টোবর মাসে নিজেদের বিবাহবিচ্ছেদের খবর জানান নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। তার দিন কয়েক পরেই ছিল যুগলের চতুর্থ বিবাহবার্ষিকী। কিন্তু ভক্তদের চমকে দিয়ে বিচ্ছেদের মতো মন খারাপ করা খবর প্রকাশ করেন তারা। অথচ দীর্ঘ দিনের বন্ধুত্ব ও প্রেমের পরে ২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন তারা। বিয়ের আগে ছিলেন লিভ ইন রিলেশনশিপে। সব মিলিয়ে প্রায় এক দশকের সম্পর্ক ছিল তাদের।

সেই সম্পর্ক ভেঙে যায় বিয়ের মাত্র চার বছরের মাথায়। বিচ্ছেদের পরে তাই অবসাদের অন্ধকারে তলিয়ে গিয়েছিলেন সামান্থা।

অভিনেত্রী বলেন, ‘খুব খারাপ ভাবনাচিন্তা ভিড় করে আসত মনের মধ্যে। আমি ভাগ্যবতী যে, আমার খুব কাছের কিছু মানুষ ওই সময়ে আমার পাশে ছিলেন।’

সামান্থার দাবি, ‘আমি আমার সম্পর্ক টিকিয়ে রাখতে শতভাগ চেষ্টা করেছিলাম। তার পরেও আমার সম্পর্ক ভেঙে যায়।’

তবে সামান্থা জানান, এখন সেই অন্ধকার সময় থেকে অনেকটা বেরিয়ে এসেছেন। তবুও নাকি মাঝেমধ্যে খারাপ চিন্তা মাথায় আসে তার। তবে, আগের চেয়ে অনেক ভাল আছেন তিনি, জানান পর্দার ‘শকুন্তলম’। সূত্র: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট