,

হিরো আলমকে ডিবির হারুনের উপহার

news-image

বিনোদন ডেস্ক : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গিয়েছিলেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। গতকাল শনিবার বিকেলে সেখানে ডিএমপির ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে কথা বলেন তিনি। প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করেন। আলোচনা শেষে হিরো আলমকে ইফতার সামগ্রী উপহার দেন ডিবির হারুন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেন হিরো আলম নিজেই। ভিডিওতে দেখা যায়, ডিএমপির ডিবি প্রধানের থেকে উপহার সামগ্রী গ্রহণ করছেন হিরো আলম।

হলুদ রঙের একটি প্যাকেট হাতে নিয়ে মিডিয়ার উদ্দেশে আলম বলেন, ‘ডিবির হারুন স্যার আমাকে ভালোবেসে কিছু ইফতার গিফট করেছেন। খেজুরসহ অনেক খাবার দিয়েছেন। হারুন স্যার খুবই ভালো মনের মানুষ। স্যারের কাছে নিম্ন শ্রেণি থেকে উচ্চ শ্রেণি, যেই আসুক সহযোগিতা পাবেন।’

হিরো আলম আরও জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া ইউটিউব প্লাটফর্মে তাকে নিয়ে মিথ্যা তথ্য, প্রোপাগাণ্ডা ছড়ানো হচ্ছে। এর বিরুদ্ধে জানাতে হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।

জনৈক ব্যক্তির উপর অভিযোগ তুলে হিরো আলম বলেন, ‘একজন ব্যক্তি আমার কন্টেন্টকে তার নিজের নামে লাইসেন্স করেছে। লাইসেন্স করাতে তারা আমার চ্যানেলে স্ট্রাইক এবং রিপোর্ট করছে। এই বিষয় নিয়ে কথা বলতে এখানে এসেছিলাম। আমাকে ডিবিতে ডাকা হয়নি, আমার ব্যক্তিগত কারণে এখানে এসেছি।’

পরে সাংবাদিকদের জানান, দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানকে ধরতে তিনি গোয়েন্দা পুলিশকে তথ্য দিয়ে সব ধরনের সহযোগিতা করবেন। ডিবির তদন্তে তাকে ডাকা হলে তিনি আসবেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট