,

দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

news-image

সাভার প্রতিনিধি : দুই বাসের রেষারেষিতে সাভারের আশুলিয়ায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ রোববার সকালে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জিরাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। এদিকে এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা দুটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে টঙ্গি-আশুলিয়া-ইপিজেড সড়কে আলী নুর পরিবহনের দুটি বাস রেষারেষি করে আব্দুল্লাপুরের দিকে যাচ্ছিল। তখন বাইপাইলের দিক থেকে আসা এক মোটরসাইকেল আরোহী ওই দুই বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান। এ সময় উপস্থিত উত্তেজিত জনতা বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। ছবি: সংগৃহীত
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন জানান, দুই বাসের রেষারেষির কারণে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। একটি বাসের চালককে আটক করা হয়েছে।

নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। পুড়িয়ে দেওয়া বাস দুটিকে রেকার দিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট