,

সাকিব-লিটনকে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দল ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান ও লিটন দাসকে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ।

গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। লিগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব ও লিটন। ধারণা করা হচ্ছিল, কলকাতার হয়ে খেলার জন্য এই দুই তারকাকে এই সপ্তাহে ছাড়পত্র দিতে পারে বিসিবি। কিন্তু দল ঘোষণা করার পর নিশ্চিত হয়ে গেল টেস্ট শেষ হওয়ার পরই তারা কলকাতার সঙ্গে যোগ দিতে পারবেন।

গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে হওয়া টেস্ট দলে ছিলেন সাকিব ও লিটন। যদিও সেই স্কোয়াড থেকে বেশ কিছু রদবদল হয়েছে। দলে ফিরেছেন তামিম ইকবাল, সাদমান ইসলাম, এবাদত হোসেন এবং শরিফুল ইসলাম। কুচকির চোটে ভারতে সিরিজে ছিলেন না তামিম। এবাদতও ইনজুরির কারণে সেই সিরিজ খেলতে পারেননি। জাকির হাসানের বদলে দলে এসেছেন সাদমান ইসলাম।

আগামী ৪ এপ্রিল মঙ্গলবার শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে এই টেস্ট। এর আগে ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হলেও প্রথম ও তৃতীয় ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। আর টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে অনায়াস জয় পেলেও শেষ ম্যাচে হার দেখতে হয় সাকিব আল হাসানের দলকে।

বাংলাদেশ দল

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট