,

‘বিএনপি-জামায়াত সময় বুঝে ঠিকই মরণকামড় দেবে’

news-image

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বিএনপি-জামায়াত সময় বুঝে ঠিকই মরণকামড় দেবে বলে মন্তব্য করেছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ। আজ শনিবার দুপুরে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী যুবলীগের নব-নির্বাচিত কমিটির নেতাদের দেওয়া ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। উপজেলার সেরাল গ্রামে তার গ্রামের বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।

আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরে রহমানের আদর্শ বুকে ধারণ করে দেশের জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে সবাইকে এক সাথে দলের জন্য কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘প্রতিপক্ষের (বিএনপি-জামায়াত) সঙ্গে সদ্ভাব বজায় রেখে চললেও তারা কোনো ছাড় দেবে না বরং সময় বুঝে ওরা ঠিকই মরণকামড় দেবে। তাই তাদের প্রতিহত করতে সবাইকে একসঙ্গে রুখে দাঁড়াতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় নেতা ও আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ, আরেক ছেলে বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ভাইস চেয়ারম্যান রুফকুল ইসলাম তালুকদার প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না