,

ডিবি কার্যালয়ে যাওয়ার কারণ জানালেন হিরো আলম

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গিয়েছিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। আজ শনিবার বিকেলে সেখানে ডিএমপির ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে কথা বলেন তিনি।

প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করেন হিরো আলম। ডিবি কার্যালয়ে কেন গিয়েছিলেন, সেটা জানিয়ে ডিবিপ্রধানের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন ফেসবুকে।

ওই পোস্টে হিরো আলম বলেন, ‘ব্যক্তিগত কাজে ডিবি অফিসে গিয়েছি। সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউব প্ল্যাটফর্মে আমাকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর ও নানা বিষয়ে ডিএমপির ডিবিপ্রধান হারুন সাহেবের সঙ্গে দেখা করেছি। তিনি অনেক আন্তরিক। আর আমার কথাগুলো খুবই গুরত্বসহ দেখবেন বলে জানিয়েছেন।’

পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান দুবাইতে গড়েন স্বর্ণের দোকান। সেই দোকান উদ্বোধন করতে বাংলাদেশ থেকে ছুটে যান ক্রিকেটার সাকিব আল হাসান ও কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমসহ অনেকেই।

ওই সময় ডিবির এই ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের জানান, তদন্তের স্বার্থে সাকিব আল হাসান ও হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট