,

প্রথম আলোর সম্পাদককে গ্রেপ্তারের দাবিতে শাহবাগ অবরোধ

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশের মহান স্বাধীনতার বিরুদ্ধে মিথ্যা ও গুজব ছড়ানোর অভিযোগে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছে একদল শিক্ষার্থী।

শনিবার (১ এপ্রিল) সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শাহবাগে অবস্থান নিয়ে তারা যান চলাচল আটকে দেন। এসময় মতিউর রহমানের কুশপুতুলও দাহ করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

শিক্ষার্থীরা জানান, যতক্ষণ পর্যন্ত প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা না নেওয়া হবে, ততক্ষণ আমাদের এই কর্মসূচি চলতে থাকবে।

এর আগে গত বৃহস্পতিবারও একই দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সে সময় উপস্থিত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট