,

প্রেমিকা হত্যা মামলায় প্যারোলে মুক্তি পাননি ‘ব্লেড রানার’

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকান প্যারালিম্পিক চ্যাম্পিয়ন অস্কার প্রিটোরিয়াস প্যারোলে মুক্তির আবেদন করলেও তা নাকচ হয়েছে। এক যুগ আগে প্রেমিকাকে গুলি করে হত্যা করা এই তারকার বিষয়ে এমনটি জানান তার আইনজীবী। খবর আলজাজিরার।

আইনজীবী তানিয়া কোয়েন গতকাল শুক্রবার বলেন, আমাদের বলা হয়েছে এই আবেদনটি নাকচ করা হয়েছে এবং এক বছরের মধ্যে আবারও এটি বিবেচনা করা হবে।

দ্য ডিপার্টমেন্ট অব কারেকশনাল সার্ভিস জানায়, প্যারোলে মুক্তি পাওয়ার জন্য জেলের নূন্যতম সময়সীমা পার করেননি প্রিটোরিয়াস।

এর আগে ২০১৩ সালে বিশ্ব ভালোবাসা দিবসের কয়েক ঘণ্টা আগে মডেল রিভা স্টিনক্যাম্পকে হত্যা করেন প্রিটোরিয়াস। তদন্তে উঠে আসে প্রিটোরিয়ায় বসবাস করা এই যুগলের ঘরের বাথরুমের দরজার সামনে প্রেমিকাকে চারবার গুলি করেন তিনি।

বিশ্বব্যাপী ব্লেড রানার হিসেবে পরিচিত প্রিটোরিয়াস তার পায়ের নিচের অংশে কার্বন-ফাইবারের প্রস্থেটিক ব্যবহার করতেন। বান্ধবী হত্যার অভিযোগে ২০১৬ সালে তাকে জেলে প্রেরণ করা হয়। যেখানে প্রাথমিকভাবে তার ৬ বছরের জেল হয়। পরে প্রসিকিউটরের আবেদনে মেয়াদ বেড়ে ১৩ বছর করা হয়।

যদিও প্রিটোরিয়াস ইচ্ছে করে প্রেমিকাকে হত্যা করার অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, ভুল করে চোর ভেবে গুলি করেছিলেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট