,

১০ দিন আগেই মিলবে ট্রেনের টিকিট, বিক্রি শুরু আজ

news-image

অনলাইন ডেস্ক : এখন থেকে আন্তঃনগর ট্রেনে যাত্রার ১০ দিন পূর্বেই ক্রয় করা যাবে টিকিট। যাত্রীদের সুবিধার্থে আজ শনিবার থেকে এ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এর আগে পাঁচদিন পূর্বে পাওয়া যেত অগ্রিম টিকিট।

প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অগ্রিম এ টিকিট কাউন্টার থেকে কেনা যাবে। তবে ১ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত কাউন্টার ও অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হবে।

এ বিষয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গণমাধ্যমকে বলেন, ‘১ এপ্রিল থেকে কাউন্টার ও অনলাইনের মাধ্যমে যুগপত্ভাবে সব টিকিট সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে। অর্থাৎ অনলাইন বা কাউন্টারে পৃথক কোনো কোটা থাকবে না। এখন থেকে ১০ দিন আগের টিকিট অগ্রিম হিসেবে বিক্রি করা হবে।’

এ ছাড়া আসন্ন পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম টিকিট দেওয়া হবে আগামী ৭ এপ্রিল থেকে। প্রতিবারের মতো ঈদ উপলক্ষে কাউন্টারে ঈদযাত্রার টিকিট বিক্রি আর হবে না। কাউন্টার ঘিরে থাকবে না সাধারণ মানুষের দীর্ঘ লাইন। তবে কাউন্টার থেকে সিটবিহীন টিকিট পূর্বের নিয়মে বিক্রি হবে।

এ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে বিভাগীয় প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. শাহ আলম কিরণ শিশির।

তিনি বলেন, ‘আগামী ৭ এপ্রিল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ঈদের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হবে। ৭ এপ্রিল থেকে টানা ৫ দিন অর্থাৎ ১৭ থেকে ৩০ এপ্রিলের অগ্রিম টিকিট কাটা যাবে। রেলওয়ের নিয়ম অনুযায়ী নিবন্ধনের মাধ্যমে এসব টিকিট কাটতে হবে।’

শাহ আলম কিরণ আরও বলেন, ‘টিকিট ক্রয়ের জন্য রেলওয়ে টিকিটিং ওয়েব পোর্টাল, রেলসেবা অ্যাপ বা যে কোনো মোবাইল থেকে এসএমএস করার মাধ্যমে জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/জন্মনিবন্ধন যাচাই পূর্বক রেজিস্ট্রেশন করতে হবে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট