,

‘আমার সঙ্গে অন্যায় হচ্ছে’

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কমিটি থেকে অভিনেত্রী সুচরিতা ও চিত্রনায়ক রুবেলের সদস্যপদ বাতিল করা হয়েছে। আর চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ স্থগিতে সিদ্ধান্ত আসছে আগামীকাল রোববার। বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির একাধিক সূত্র।

এ ছাড়া সমিতির বর্তমান কমিটির সাধারণ সম্পাদক নিপুণ আক্তারকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে জায়েদ খানের বিরুদ্ধে।

এসব বিষয়ে চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘শিল্পী সমিতি আমাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল। কারণ ছিল- কেন আমি নিপুণ আক্তার বিষয়ে কথা বলেছি। আমি সংগঠনবিরোধী এমন কোনো কাজ করিনি যে, আমার সদস্যপদ বাতিল করা হবে। এটা আমার সঙ্গে অন্যায় হচ্ছে।’

সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, আপনি নোটিশ পেয়ে কোনো উত্তর দেননি। এর কারণ কী? উত্তরে এই চিত্রনায়ক বলেন, ‘এই নোটিশ আমাকে দেওয়া হয়েছিল যখন ছবির কাজে মুম্বাই গিয়েছিলাম। শিল্পী সমিতি ইচ্ছে করে এই নোটিশ তখন দিয়েছে। যাতে করে উত্তর দিতে না পারি। পুরোটাই পরিকল্পিত।’

এদিকে, জায়েদ খানের বিরুদ্ধে শিল্পী সমিতির চিঠিতে বলা হয়েছে, জায়েদ খান বিভিন্ন ইউটিউব চ্যানেল ও গণমাধ্যমে সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদান করেন। শিল্পী সমিতি মনে করে, যা সমিতির সংগঠনের ৭(ক) ধারায় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। যা সমিতির সদস্য হিসেবে কাম্য নয়। এমন অভিযোগের ভিত্তিতে শিল্পী সমিতি জায়েদ খানের সদস্য পদ স্থগিত করতে যাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট