,

ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি

news-image

জবি প্রতিনিধি : সাংগঠনিক নিষ্ক্রিয়তার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার হক মজুমদার শিমূল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয়তার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সহ-সম্পাদক মো. ইউসুফ মিয়া ও মো. নাজমুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন তপু, সদস্য আবু আনসার,আব্দুল কাদের সাফায়েত ও আইনুলকে পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, প্রোগ্রামে ঠিকমতো জয়েন না করায় তাদের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেউ যেন পদ নিয়ে বসে থাকতে না পারে সেজন্যই এই সিদ্ধান্ত। এখন থেকে বাকিদের সাংগঠনিক কার্যক্রমও তদারকি করা হবে। আর কারও নিষ্ক্রিয়তা পাওয়া গেলে তাদের বিষয়ে একই সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, গত বছরের ১ জুলাই আসাদুজ্জামান আসলামকে সভাপতি ও সুজন মোল্লাকে সাধারণ সম্পাদক করে ৬ বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি গঠন করা হয়। এরপর গত ২৯ অক্টোবর এই শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী