,

পণ্যের দাম কমতে শুরু করেছে: বাণিজ্যমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, অন্য বছরের তুলনায় ও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ভালো রয়েছে। চলতি রমজানে কিছু পণ্যের দাম বাড়লেও তা কমে এসেছে।

আজ শুক্রবার দুপুরে রংপুরে দুই দিনের সফরে এসে নগরীর সেন্ট্রাল রোডস্থ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

টিপু মুনশি বলেন, টিসিবির মাধ্যমে অসচ্ছল পরিবারকে তেল, চিনিসহ অন্যান্য পণ্য দেওয়া হচ্ছে। সরকারিভাবে নিত্যপণ্যের যে দাম বেঁধে দেওয়া হয়েছে, সে দামেই বিক্রি হচ্ছে।

তিনি বলেন, রোজার প্রথম দিকে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার চাপ তৈরি হয়। বর্তমানে সেই চাপ কমে গেছে। তাই ঢাকা শহরেও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমেছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভুটানের সঙ্গে আমাদের যোগাযোগ ব্যবস্থা নিয়ে চুক্তি ও ব্যবসা-বাণিজ্য নিয়ে কথা হয়েছে। ভুটানের সড়ক ব্যবহার, তাদের দেশের পণ্য আমাদের দেশে আমদানি ও তাদের দেশে আমাদের পণ্য রপ্তানির আলোচনাও এগিয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট