,

আলোচিত সেই বজলু মারা গেছেন

news-image

ঢামেক প্রতিবেদক : মাদক ও অস্ত্র মামলায় গ্রেপ্তার নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়ার ইউনিয়ন পরিষদের সদস্য বজলুর রহমান ওরফে বজলু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান। হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বজলু রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ছিলেন। তার বিরুদ্ধে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে ‘মাদক ব্যবসা’ নিয়ন্ত্রণের অভিযোগ ছিল। গত বছরের ১৮ নভেম্বর তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, প্রায় সপ্তাহখানেক ধরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বজলুর রহমান। গত ২৩ মার্চ নারায়ণগঞ্জ কারাগার থেকে চিকিৎসার জন্য তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। সেদিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে গত ২৭ মার্চ আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্বজনরা জানান, বজলুর রহমানের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চনপাড়ায়। স্ত্রী সেলিনা আক্তার ও তিন মেয়েকে নিয়ে থাকতেন। মৃত বজলুর রহমান রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ছিলেন।

গত বছর বুয়েট ছাত্র ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনায় চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের মাদক প্রসঙ্গ উঠে এলে আলোচনায় আসেন বজলুর রহমান। গত সেপ্টেম্বরে চনপাড়ায় এক মাদকবিরোধী অভিযানে র‍্যাবের ওপর হামলার ঘটনায় করা একটি মামলার প্রধান আসামি ছিলেন বজলুর রহমান।

গত ১০ নভেম্বর র‍্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়ে নিহত মাদক ব্যবসায়ী রাশেদুল ইসলাম শাহীন ওরফে সিটি শাহীন বজলুর অন্যতম সহযোগী ছিলেন। গত ১৮ নভেম্বর গ্রেপ্তারের পর র‍্যাব তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও জাল টাকা রাখার অভিযোগে তিনটি মামলা করে। এই তিন মামলার বাইরেও বজলুর বিরুদ্ধে হত্যা, মাদকসহ অন্তত ২৩টি মামলা ছিল বলে তখন জানিয়েছিল র‍্যাব।

গ্রেপ্তার হওয়ার পর নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দী ছিলেন বজলুর রহমান। ওই কারাগারের জেল সুপার মোকাম্মেল হোসেন বলেন, বজলুর ডায়াবেটিক, হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। গত ২৩ মার্চ অসুস্থ হয়ে পড়লে তাকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সেদিনই ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ বলেন, আইনী প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট