,

গিনেস বুকে বাংলাদেশের মাহফুজের রেকর্ড

news-image

প্রবাস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের ৫১তম জাতীয় দিবস উপলক্ষে বিশ্বের ৬০টিরও বেশি দেশের চিত্রশিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে এহতিফাল আল আমিরাত আর্ট প্রশিক্ষণ কর্মশালা। আর্টক্রাফটসের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালায় একমাত্র বাংলাদেশি চিত্রশিল্পী মাহফুজুর রহমান অংশ নিয়ে গিনেস বুকের রেকর্ড করেন।

মাহফুজুর রহমান এই ইভেন্টে মাত্র এক ঘন্টার ১৮/৬ ফিট এর একটি ক্যানভাসে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলের ওপর একটি চিত্রাঙ্কন করেন। এই চিত্রটি আবুধাবি জাতীয় যাদুঘরে সংগৃহীত থাকবে।

মূলত, ৬৫ দেশের চিত্রশিল্পীদের অংশগ্রহণে এই ব্যতিক্রমী আয়োজনে অংশগ্রহণকারীর সংখ্যার জন্যই গিনেস বুকে স্থান করে নিয়েছে।

শেখ হামদান বিন খলিফা বিন হামদান আল নাহিয়ানের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত বিশাল এই কর্মশালায় উপস্থিত থেকে পর্যবেক্ষণ ও বিচার করেন গিনেস বুক রেকর্ড কর্মকর্তা মি. প্যাটেল । এ সময় তিনি আয়োজকদের হাতে এ সম্ভাবনা স্মারক তুলে দেন।

আমেরিকা, যুক্তরাজ্য, আমিরাত, সৌদি আরব, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ ৬৫ দেশের সঙ্গে কর্মশালায় অংশগ্রহণ করা বাংলাদেশি মাহফুজ রহমান বলেন, কখনও ভাবিনি আল্লাহ আমার শখের উছিলায় আমাকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মতো এতটা সম্মান দেন। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আমাকে দেশের পক্ষ্যে নমিনেট করার জন্য৷ আমি আশাবাদী আগামীতে দেশের জন্য আরও কাজ করতে পারব।

এর আগে ২০২০ সালে ক্যালিফোর্নিয়ার আর্টাভিটা আর্ট কনটেস্টে মাহফুজুর রহমানের একটি চিত্রকর্ম রানারআপ হওয়ার পাশাপাশি ইন্টারন্যাশনাল অফ আর্ট অফ দ্যা ইয়ার ২০২১ (আইএএ) অর্জন করেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট