,

পাকুন্দিয়ায় বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে মেহেদী হাসান সিয়াম (২১)নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকালে রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মেহেদী হাসান সিয়াম উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি উপজেলার চরকাওনা নতুন বাজারে ব্যবসা করতেন।
জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ জানান, মেহেদী হাসান সিয়াম চরকাওনা নতুন বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফেরার পথে রাতের কোনো এক সময় বজ্রপাতে মারা গেছেন। মরদেহে বজ্রপাতে মারা যাওয়ার আলামত পাওয়া গেছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান জানান, শুক্রবার ভোরে নতুন বাজার থেকে জাঙ্গালিয়া বাজারের রাস্তার পাশে সিয়ামের মরদেহটি দেখতে পায় স্থানীয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানার নিয়ে আসে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। সিয়ামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর কার্যক্রম চলছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট