,

মাকে নতুন করে অনুভব করছি: মাহি

news-image

বিনোদন প্রতিবেদক : প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদগ্রহণ করলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন এই চিত্রনায়িকা। বর্তমানে ছেলেকে নিয়েই সুখের রাজ্যে ভাসছেন তারা।

মাহির কথায়, ‘জীবনের সেরা উপহার পেয়েছি। মা হওয়ার পর এবং আগের অনুভূতি- দুটিই বিচিত্র। মা হওয়ার পর এখন নিজের মাকে নতুন করে অনুভব করছি। বাবুকে ৪০ সপ্তাহ পেটে ধারণ, কত ধরনের হরমোনাল পরিবর্তন, প্রথম পেটের ভেতরে বাবুর লাথি অনুভব, প্রথম ওর মুখটা দেখা- সব কিছুই প্রথম আর অদ্ভুত জাদুকরি এক অনুভূতি। বাবুর ছোট ছোট আঙুল ছোঁয়ার অভিজ্ঞতা আমার জীবনের অন্য রকম এক শিহরণ। বাবুর মুখের দিকে যখন তাকালাম, আহা এত দিনের সব কষ্ট নিমেষেই দূর হয়ে গেল। সবাই আমার রাজপুত্রের জন্য দোয়া করবেন।’

এর আগে, সোমবার রাত সাড়ে ৮টায় মাহি এক ফেসবুক পোস্ট দিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন। এই নায়িকা লিখেছেন, ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ তখনই তার শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা অপেক্ষায় ছিলেন এই সুখবরের।

গত বছর আগস্টে মা হওয়ার খবরটি প্রকাশ্যে আনেন মাহি নিজেই। তখন এই চিত্রনায়িকা বলেছিলেন, ‘আমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন-রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, ২০২১ সালে ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব‍্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট