,

‘মায়া’র ট্রেলারে মিথিলার চমক (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : মায়া’র প্রথম ঝলকেই বোঝা গিয়েছে খুব যত্ন করে সিনেমার চিত্রনাট্য এঁকেছেন পরিচালক। সিনেমাটি উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ‘ম্যাকবেথ’-কে কেন্দ্র করে নির্মিত। আর পুরো সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন বাংলাদেশের রাফিয়াত রশিদ মিথিলা।

২০২১ সালে ‘মায়া’ সিনেমা দিয়েই টালিউডে অভিনয়ে যাত্রা শুরু করেন মিথিলা। তাই এ সিনেমাটি নিয়ে একটু বেশিই আগ্রহ তার। ‘আয় খুকু আয়’ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হলেও ‘মায়া’র জন্য অপেক্ষায় ছিলেন তিনি। অবশেষে সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। প্রকাশ পেয়েছে ট্রেলার। যেখানে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়ে চমক দেখালেন বাংলাদেশি তারকা।

কলকাতার ১৮ জন পরিচিত শিল্পী অভিনয় করেছেন মায়ায়। আর একমাত্র বাংলাদেশি হিসেবে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মিথিলা। লেডি ম্যাকবেথের চরিত্রে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

১৯৮৯ সালের কলকাতা শহর থেকে এই গল্পের শুরু, যা শেষ হবে সাম্প্রতিক সময়ে এসে। ধর্ষিত হওয়ার পরে এক সংখ্যালঘু নারী কীভাবে ঘুরে দাঁড়ায় আর চলমান পুরুষতন্ত্রের শিকল ভাঙার প্রেরণা জোগায় অন্য নারীদের—সেই গল্পই বলবে ‘মায়া’।

ট্রেলারের বেশিরভাগ অংশজুড়ে দেখা গেছে মিথিলার নতুন রূপ ও তেজদীপ্ত হিন্দি সংলাপ।

অভিনেত্রী জানান, এ সিনেমায় তার ৭০ শতাংশ সংলাপই হিন্দি ভাষায়।

জানা গেছে, সিনেমায় তিনটি আলাদা সময়, আলাদা লুকে মায়ারূপী মিথিলাকে দেখা যাবে। ট্রেলার মুক্তির পর থেকেই এপার-ওপার দুই বাংলার দর্শকদের কাছে প্রশংসা কুড়াচ্ছেন মিথিলা ও তার দল।

আরও পড়ুন: আমার লাশ যেন কাউকে না দেখানো হয়: মৌসুমী

তারকাবহুল এ সিনেমায় মিথিলার সঙ্গে আরও অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী, কমলেশ্বর মুখার্জি, তনুশ্রী চক্রবর্তী, দেবলীনা কুমার, রিচা শার্মা, সায়ন্তনী গুহঠাকুরতা, অনিন্দ্য চ্যাটার্জিসহ অনেকে।

পরিচালক রাজর্ষি দে জানিয়েছেন, বাংলা সিনেমায় এই প্রথমবারের মতো কাজ হয়েছে শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’ নিয়ে। সিনেমায় রয়েছে আরও অনেক চমক। ‘মায়া’র সেসব চমক দেখা যাবে চলতি বছরের এপ্রিলেই।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট