,

বিপর্যয় সন্নিকটে

news-image

যুবা রহমান
অ্যান্টার্কটিকা মহাদেশের বরফ গলনের ফলে নানামুখী বিপর্যয়ের খবর আমরা পেয়ে থাকি। বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বিষয়টি ওতপ্রোাভাবে জড়িত। তাপমাত্রা বৃদ্ধির ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গিয়ে অনেক দেশ বিলীন হবে অদূর ভবিষ্যতে এটি ঘটবে। এদিকে অস্ট্রেলিয়ার এক দল গবেষক দেখিয়েছে, অ্যান্টার্কটিকার বরফ দ্রুত গলতে থাকার কারণে গভীর সমুদ্রের তলদেশে স্রোতে নাটকীয় মন্থরতা তৈরি করছে। এর ফলে জলবায়ুতে মারাত্মক বিরূপ প্রভাব পড়বে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন। গবেষণাটির ফল ‘নেচারে’ প্রকাশ হয়েছে।

বিবিসি গতকাল এক প্রতিবেদনে জানিয়েছে, সমুদ্রের তলদেশে স্রোতের প্রবাহ ২০৫০ সালের মধ্যে ৪০ ভাগ হ্রাস পাবে। এই স্রোত বিশ্বব্যাপী অপরিহার্য তাপ, অক্সিজেন, কার্বনসহ নানা প্রয়োজনীয় উপাদানের ভারসাম্য বজায় রাখে। গবেষকরা সতর্ক করছেন, এই মন্থরতার কারণে ইউরোপ মহাদেশ আরও শীতল হয়ে যেতে পারে।

গবেষণা কার্যক্রমের দলনেতা ম্যাথিউ ইংল্যান্ড জানিয়েছেন, আমাদের মডেল বলছে বিশ্বে কার্বন নির্গমন যদি বর্তমান হারে চলতে থাকে তা হলে পরবর্তী ৩০ বছরে অ্যান্টার্কটিকা বদলে যাওয়া ৪০ শতাংশ ধীর হবে। এটি এমন একটি বিষয় যা পতনের দিকে যাচ্ছে। সিডনির নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞানের অধ্যাপক ইংল্যান্ড সংবাদ সম্মেলনে বলেছেন, যদি সাগরের ফুসফুস থাকত, তবে এটি হতো তাদের একটি। এর গতির পরিবর্তন গোটা বিশ্বে বড় প্রভাব পড়বে।

২০১৮ সালে এক গবেষণা দেখা গেছে, আটলান্টিক সাগরে স্রোতের ধারা এক হাজার বছরের আগের তুলনায় দুর্বল হয়েছে এবং গত ১৫০ বছরে সেটির উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট