,

ভারতে পূজা দিতে গিয়ে কুয়ায় পড়ে নিহত বেড়ে ৩৫

news-image

অনলাইন ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশে রামনবমী উপলক্ষে পূজা দিতে গিয়ে কুয়ার ছাদ ধসের ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও কয়েক ডজন। আজ শুক্রবার দেশটির স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানান। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার সকালে রাজ্যটির ইন্দোরে শ্রী বালেশ্বর মহাদেব মন্দিরে এ ঘটনা ঘটে। ইন্দোরের জেলা ম্যাজিস্ট্রেট বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা ১৮ জনকে উদ্ধার করেছি। ৩৫ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং ১৬ জন আহত হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আন্ডারওয়াটার ক্যামেরায় কূপের ঘোলা পানিতে মৃতদেহ ভাসতে দেখা যাওয়ার পর বৃহস্পতিবার রাতে উদ্ধার কাজ ত্বরান্বিত করা হয়।

আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে

এনডিটিভির খবরে বলা হয়, পূণ্যার্থীধের অতিরিক্ত ভিড়ে বালেশ্বর মহাদেব মন্দিরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার এক ভিডিওতে দেখা গেছে, আহতদের রশি ও মই বেয়ে কুয়া থেকে তোলা হয়েছে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, আহতদের উদ্ধারে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি একটি অনাকাঙ্খিত দুর্ঘটনা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় বলেছেন, ‘এ ঘটনায় আমি অত্যন্ত শোকাহত। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। রাজ্য সরকার উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি আমার প্রার্থনা রইল।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট