,

প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলা মতপ্রকাশের স্বাধীনতার ওপর চরম আঘাত : বিএনপি মহাসচিব

news-image

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক শামসুজ্জামানকে মধ্যরাতে তুলে নিয়ে যাওয়ার পর আবার মধ্যরাতে দৈনিক প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই সঙ্গে দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম লাবলুর বিরুদ্ধে চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে ‘মিথ্যা মামলা’ দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

আজ এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানসহ সাংবাদিকদের বিরুদ্ধে একের পর এক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের মতপ্রকাশের স্বাধীনতার ওপর চরম আঘাত। গণমাধ্যমের কণ্ঠকে নিস্তব্ধ করার জন্যই কালো আইনকে ব্যবহার করে চূড়ান্ত দমন চালানো হচ্ছে।

মতিউর রহমান সাহেবের মতো দেশের একজন শীর্ষস্থানীয় পত্রিকা সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে সরকার প্রমাণ করল যে, তারা গণতন্ত্রকে চিরদিনের জন্য কবরস্থ করতে চায়। বর্তমান শাসকগোষ্ঠী দেশবাসীর কাছে বার্তা দিতে চায় যে, সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করা যাবে না, স্বাধীনভাবে মত প্রকাশ করা যাবে না। বাকশালি কায়দায় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমের ওপর নির্বিচার দমন-পীড়ন চালিয়ে আওয়ামী লীগ সরকার দেশে ভয়াবহ দুঃশাসন চালিয়ে যাচ্ছে। মতিউর রহমানের বিরুদ্ধে মামলা নিঃসন্দেহে সরকারের ইশারাতেই হয়েছে।’

দেশব্যাপী সাংবাদিক হত্যা, নির্যাতন-নিপীড়নের ফলে গণমাধ্যমসহ গোটা দেশে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানান বিএনপি মহাসচিব। অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সাংবাদিক মতিউর রহমান, মাহবুব আলম লাবলু ও শামসুজ্জামানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না