,

পূজা দিতে গিয়ে ৫০ ফুট কূপে ৩০ পূণ্যার্থী, নিহত ৪

news-image

অনলাইন ডেস্ক : রামনবমী উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে বালেশ্বর মহাদেব মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন অসংখ্য পূণ্যার্থী। মন্দির চত্বরে থাকা একটি কুয়ার ছাদে ভিড় জমিয়েছিলেন অনেকে।

কিন্তু কুয়ার ছাদ অনেক পুরনো হওয়ায় সেই ভার রাখতে না পেরে পূণ্যার্থীদের নিয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এতে অন্ততপক্ষে ৩০ জন পূণ্যার্থী ৫০ ফুট নিচে কুয়ার মধ্যে পড়ে যান। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে। এতে অন্তত চার জনের মৃত্যু হয়েছে।

পুলিশ ও দমকল সূত্রের বরাত দিয়ে টাইমস নাউ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত চার জনের নিহতের খবর পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, দুই শিশুসহ ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উদ্ধারের জন্য রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ডাকা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রামনবমী উপলক্ষে সকাল থেকেই ভিড় জমতে থাকে মন্দিরে। যজ্ঞ দেখার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। মন্দিরের ভিতরে একটি কুয়া রয়েছে। সেই কুয়ার মুখে কংক্রিটের ছাউনি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। কিন্তু সেই ছাউনি অত্যন্ত পুরনো এবং দুর্বল হয়ে পড়ায় তা ভেঙে পড়ে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট