,

হঠাৎ ঢাকায় সাকিব-মুস্তাফিজ

news-image

ক্রীড়া প্রতিবেদক : আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় ছাপিয়ে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে এখন হট টপিক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। অবশ্য এর কারণও রয়েছে। বাংলাদেশ থেকে এবারের আইপিএলে খেলার কথা রয়েছে তিন ক্রিকেটারের। সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানদের পাশাপাশি এবার প্রথমবারের মতো দল পেয়েছেন টাইগার ওপেনার লিটন দাস। অবশ্য বিসিবি থেকে ছাড়পত্র না পাওয়ায় কবে নাগাদ তারা আইপিএলে যোগ দিচ্ছেন সেটা এখনো নিশ্চিত নয়।

আগামী ৩১ মার্চ থেকে মাঠে গড়াবে আইপিএল। সেসময় ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। আর সে কারণে ফ্র্যাঞ্চাইজি লিগটির শুরুর দিকে খেলার অনুমতি পাচ্ছেন না সাকিব-লিটনরা। তবে সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে, ইতোমধ্যে বিসিবি নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। আইপিএলের শুরু থেকেই খেলতে পারবে বাংলাদেশি ক্রিকেটাররা।

আর সেই আইপিএলে যাওয়ার প্রস্তুতি হিসেবেই গতকাল (বুধবার) আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষেই সাকিব ও মুস্তাফিজ ছুটেছেন ঢাকায়। আজ বৃহস্পতিবারই আবার তারা চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেবেন। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

ধারণা করা হচ্ছে তারা গেছেন ভারতের ভিসার কাজ সম্পন্ন করতে। এদিকে, গুঞ্জন রয়েছে আজই নাকি সিদ্ধান্ত হয়ে যাবে কবে নাগাদ সাকিব-লিটন কলকাতার বিমান ধরবেন। সেক্ষেত্রে বোর্ডের উচ্চমহলের সঙ্গেও একটা বৈঠক হওয়ার সম্ভবনা রয়েছে। তবে সাকিব-লিটনের আইপিএল যাওয়া নিয়ে বিপত্তি থাকলেও মুস্তাফিজের জন্য সেরকম কোনো বিপত্তি নেই। কেননা টাইগার এই পেসার লাল বলের ক্রিকেটে না থাকায় নিদিষ্ট সময়েই যেতে পারবেন আইপিএলে।

আগামীকাল থেকেই মাঠে গড়াতে যাচ্ছে ১৬তম আইপিএল আসরের। একইসঙ্গে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচও আগামীকাল। এরপর টেস্ট শুরু হবে ৪ এপ্রিল থেকে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট