,

‘শামসুজ্জামানের বিরুদ্ধে আরও মামলা হচ্ছে বলে শুনেছি’

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের বিরুদ্ধে আরও মামলা হচ্ছে বলে আমরা শুনেছি। তিনি বলেন, সিআইডি তাকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়। এরপর বেশ কয়েকটি মামলা বিভিন্ন স্থানে হয়েছে সে মামলার ভিত্তিতে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। আমরা এখন পর্যন্ত দুই-তিনটির খবর জানি।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আইনমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করতে এলে বৈঠকের পর আইনমন্ত্রণালয়ের বারান্দায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গতকাল যেভাবে একজন নাগরিককে বাসা থেকে তুলে নেওয়া হলো, ২০ ঘণ্টা পর্যন্ত কোনও তথ্য পাওয়া যায়নি, স্বরাষ্ট্রমন্ত্রীও গতকাল বলেছেন তার কাছে কোনও তথ্য নেই। এই বিষয়গুলো নাগরিকদের মনে ভয়ের উদ্বেগ করে কি না? -জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি গতকাল স্পষ্ট করে বলেছি, একটা সংবাদের ভিত্তিতে দুই একটা মামলা হচ্ছে বলে আমি শুনেছি। কিন্তু মামলাগুলো কোথায় কখন হচ্ছে, সেটার বিস্তারিত তথ্য আমার কাছে এখন পর্যন্ত নেই।

তিনি বলেন, আমি এখন বলতে চাই, প্রাথমিকভাবে যে তথ্য ৭১ টিভি ও প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় বা মিডিয়া আসছে, সেগুলো জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি তাকে নিয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়েও দিয়েছে। এরপর বেশ কয়েকটি মামলা বিভিন্ন স্থানে হয়েছে, সে মামলার ভিত্তিতে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। আমরা এখন পর্যন্ত দুই তিনটির খবর জানি। আরও মামলা হচ্ছে বলে আমরা শুনেছি।

যদি কেউ ভুল করে থাকে সেটি মামলা হবে, সে বিচারের আওতায় আসবে, কিন্তু যে পদ্ধতির ভেতর দিয়ে তাকে গ্রেপ্তার করা হলো সেজন্য গণমাধ্যম কর্মী হিসেবে আমরা ভয়ে থাকবো কি না? -এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনি ভয়ে থাকবেন কেন? আপনিতো কোনও দিন মিথ্যা তথ্য দেননি, বিভ্রান্তিকর নিউজ দেননি, কোনও দিন অসত্য কে সত্য করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কোনও সংবাদ প্রকাশ করেননি। তাহলে আপনি ভয়ে থাকবেন কেন। আপনি নির্ভয়ে চলবেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯