,

প্রিয়াঙ্কা চোপড়া যে কারণে বলিউড ছেড়ে হলিউডে

news-image

বিনোদন ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়া, শ্যাম বর্ণের এ তারকা নিজের অভিনয় দক্ষতায় জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন। তবে ক্যারিয়ারের শুরুটা তার এমন ছিল না। শরীরের রং কিছুটা কালো হওয়ায় ইন্ডাস্ট্রিতে ‘বর্ণবাদের’ শিকার হয়েছিলেন তিনি। শুধু তাই নয়, রঙ কালো হওয়ায় মেকআপের মাধ্যমে বা কখনো কখনো লাইটের মাধ্যমে ফর্সা দেখানো হতো তাকে। আর সেই কারণেই নাকি হলিউডে পা রেখেছেন এই তারকা।

টেলিভিশনে নায়িকাদের সাধারণত বেছে নেওয়া হয় ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের জন্য। কারণ রূপালি পর্দার নায়িকাদের মতো চকচকে ত্বক পেতে চান সাধারণ মানুষ। তাই তারা যদি কোন ক্রিমের বিজ্ঞাপন করেন তবে সেই ক্রিম কেনার জন্য হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। এতে করে বেড়ে যায় সেই ক্রিমের বিক্রি। সম্প্রতি একটি অনুষ্ঠানে বলিউড ‘বর্ণবাদ’র প্রতি ক্ষোভ প্রকাশ করলেন প্রিয়াঙ্কা চোপড়া। শ্রোতাদের সামনে খোলাখুলি তুলে ধরলেন নানা অজানা কথা।

ব্যক্তিগত জীবন থেকে বলিউড ছেড়ে হলিউডে পাড়ি জমানোর গোপন কথাও তিনি ভাগ করে নিয়েছেন তার ভক্তদের সঙ্গে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত গায়ের রং নিয়ে কতটা মাথাব্যাথা রয়েছে, সে কথা বোঝাতেই নিজের অভিজ্ঞতা তুলে ধরেন প্রিয়াঙ্কা।

তিনি আরও বলেন, ‘ভারতীয় অভিনেতা-অভিনেত্রীদের কাছে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করা খুবই সাধারণ বিষয়। তিনি কেন ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে অভিনয় করছেন, তা নিয়েও সমালোচিত হয়েছিলেন। বেশ কয়েকটি চলচ্চিত্রে তার ত্বকের রংকে হালকা করা হয়। ফর্সা মানেই সুন্দরী, এই ধারণাটি ভুল এটাই বোঝাতে চেয়েছেন প্রিয়াঙ্কা।

তিনি বলেন, ‘বিজ্ঞাপনগুলো দেখে ফর্সা ও সুন্দরী হওয়ার ইঁদুর দৌঁড়ে নেমে পড়েন তরুণীরা। এটা তাদের মানসিক অবসাদ বাড়াচ্ছে। এই ফর্সা হওয়ার ভাবনাটি অত্যন্ত ক্ষতিকর।’

প্রিয়াঙ্কা আরও জানান, তার আজও মনে আছে, যখন তিনি সবেমাত্র ক্যারিয়ার শুরু করেছিলেন। সেসময় তাকে ডাস্কি অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হতো। তিনি ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে অভিনয় করার জন্য তাই অনুতপ্ত।

তিনি আরও জানান, যেহেতু তার স্কিন কালো তাই তাকে মেকআপের মাধ্যমে বা কখনো লাইটের মাধ্যমে ফর্সা দেখানোর চেষ্টা করা হতো। তাকে কিসমত সিনেমার একটি গানের জন্য এভাবে ফর্সা করা হয়েছিল।

অভিনেত্রী জানান, এ কারণে তাকে বলিউডে কোণঠাসা করে দেওয়া হয়েছিল। সিনেমাতে কাস্ট করা হচ্ছিল না। ক্রমাগত রাজনীতির শিকার হতে হতে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। আর সেই কারণেই হলিউডে নোঙর ফেলেন প্রিয়াঙ্কা। যদিও প্রিয়াঙ্কা এখন হলিউডে নিজের জায়গা করে ফেলেছেন। তার হাতে এই মুহূর্তে প্রচুর কাজ।

জিম স্ট্রাউসের পরিচালনায় আগামী ১২ মে বড়পর্দায় মুক্তি পাবে প্রিয়াঙ্কার ‘লাভ এগেইন’। সিনেমাটিতে দেখা যাবে একবার আঘাত পাওয়ার পরেও প্রিয়াঙ্কা ভালোবাসাকে আরও একটি সুযোগ দিচ্ছেন। প্রিয়াঙ্কা চোপড়ার বিপরীতে এই সিনেমাতে মুখ্য পুরুষ চরিত্রে দেখা যাবে স্যাম হিউগেনকে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট