,

শ্বাসযন্ত্রের সংক্রমণ নিয়ে পোপ ফ্রান্সিস হাসপাতালে ভর্তি

news-image

অনলাইন ডেস্ক : শ্বাসতন্ত্রে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। গতকাল বুধবার এক বিবৃতিতে ভ্যাটিকান সিটি বলছে, চিকিৎসার জন্য পোপকে ইতালির রোমের একটি হাসপাতালে কয়েকদিন কাটাতে হবে।

বিবিসি, দ্য গার্ডিয়ানসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছেন ৮৬ বছর বয়সী পোপ। তবে তিনি করোনায় আক্রান্ত নন বলে নিশ্চিত করা হয়েছে বিবৃতিতে।

একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, পোপ ফ্রান্সিসের নিরাপত্তা রক্ষীসহ ঘনিষ্ঠ স্টাফরা আজ বৃহস্পতিবার রাতে গেমেলি হাসপাতালে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, ফ্রান্সিসকে হঠাৎ করেই বুধবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর ফলে অনেকে চিন্তিত হয়ে পড়েন। পরবর্তী সময়ে বিবৃতিতে জানানো হয়, চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি থাকতে হবে। যদিও ভ্যাটিকান সিটি প্রথমে জানিয়েছিল, পোপ ফ্রান্সিস রুটিন চেকআপের জন্য হাসপাতালে গেছেন।

এর আগে বুধবার সকালেই ভ্যাটিকানে সাপ্তাহিক সাধারণ অনুষ্ঠানে উপস্থিত হন পোপ। ওই সময় তাকে সুস্থই দেখা যায়।

বিবিসি বলছে, পোপের জন্য বছরের এই সময়টা খুবই ব্যস্ততম। এই সময়ে তার অনেকগুলো পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে। চলতি সপ্তাহে ইস্টার সানডে। পরের সপ্তাহে হলি উইক ও ইস্টার উদযাপন। এপ্রিলের শেষের দিকে তার হাঙ্গেরি সফরের কথা রয়েছে।

এদিকে, পোপের অসুস্থতার সংবাদ জেনে তার আরোগ্য কামনায় জনগণকে প্রার্থনার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ছাড়া পোপের হাসপাতালে ভর্তির খবরে নিজ শহর আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সেও উদ্বেগ ছড়িয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে চলাচলে হুইল চেয়ার ব্যবহার করছিলেন পোপ। ২০২১ সালে একটি অস্ত্রোপচার করা হয় তার শরীরে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯