,

পরকীয়া অন্যায় কিছু না: আলিয়া ভাট

news-image

বিনোদন ডেস্ক : বিবাহবহির্ভূত সম্পর্ককে অন্যায় কিছু মনে করেন না বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তার মতে, এটা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য।

সম্প্রতি পুরোনো একটি সাক্ষাৎকারের ভিডিও প্রকাশ্যে আসতেই কড়া সমালোচনার মুখে পড়লেন এ অভিনেত্রী।

প্রথম স্ত্রীর সঙ্গে থাকাকালীনই আলিয়ার বাবা মহেশ ভাট প্রেমে পড়েছিলেন সোনি রাজদানের। এতে অন্যায় কিছু দেখেননি তিনি। তার কথায়, প্রেমে সবই সম্ভব। এখানে প্রতারণা বলে কিছুই নেই।

আলিয়ার এমন কথায় বেশ চটেছেন নেটিজেনদের একাংশ। তাদের প্রশ্ন, বৈবাহিক সম্পর্কে তৈরি হওয়া বিশ্বাস কি তাহলে অমূলক? অভিনেত্রী নিজেও কি তার দাম্পত্যের মাঝখানে অন্য কারো সঙ্গে সম্পর্কে লিপ্ত হতে চান? চরম বিতর্ক দানা বেঁধেছে আলিয়ার মন্তব্যে।

কেউ কেউ এমন প্রশ্নও তুলছেন, ‘যদি রণবীর আপনার সঙ্গে এমনটা করেন? মানতে পারবেন তো?’ অবশ্য কেউ আবার আলিয়ার পরিণত মনের প্রশংসাও করলেন।

মহেশ যদি সোনির সঙ্গে প্রেম না করতেন, তাহলে আলিয়ার জন্ম হতো না। সেকথা স্মরণে রেখেই এক সাক্ষাৎকারে রণবীর ঘরনিকে বলতে শোনা যায়, আমার বাবা আমার মায়ের প্রেমে পড়েছিলেন। তাদের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এতে আমি খারাপ কিছু দেখি না। কারণ যা হয়, সেটা তো ভালোর জন্যই হয়!

প্রসঙ্গত, এই মুহূর্তে বলিউডের অন্যতম সুখী দম্পতি রণবীর-আলিয়া। কন্যা রাহাকে নিয়ে সুখের সংসার তাদের।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট