,

সেরা হতে শুরু থেকেই মেলে ধরতে হবে: সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ২০৭ রান করে বৃষ্টি আইনে জিতেছে বাংলাদেশ। ১৭ ওভারে নেমে আসা দ্বিতীয় ম্যাচে ২০২ রান করে তুলে নিয়েছে টি-২০তে নিজেদের দ্বিতীয় সেরা ৭৭ রানের জয়।

ওই জয়ের পর অধিনায়ক সাকিব জানিয়েছেন, পূর্বের ম্যাচগুলোর মতো ধারাবাহিক ভালো ক্রিকেটে মনোযোগ ছিল তাদের।

ব্যাট হাতে ২৪ বলে ৩৮ ও বল পায়ে ২২ রানে পাঁচ উইকেট নেওয়া সাকিব বলেছেন, ‘গত কয়েক ম্যাচের মতো পারফর্ম করতে চেয়েছিলাম। সেটা পেরেছি। আমরা যদি সেরা দল হতে চাই, উইকেটে গিয়ে শুরু থেকেই নিজেকে মেলে ধরতে হবে। ওভাবেই খেলার সিদ্ধান্তেই নিয়েছিলাম আমরা।’

ব্যাটিং করার সময়ই সাকিব বুঝে ফেলেছিলেন কৌশলী হলে উইকেট থেকে সুবিধা আদায় করে নেওয়া সম্ভব। হ্যারি টেক্টরের ধীরে বল খেলতে অসুবিধা হচ্ছিল বলেও জানান তিনি। ওই চিন্তা থেকেই শুরুতে বোলিংয়ে আসেন বলে উল্লেখ করেছেন সাকিব।

তিনি বলেন, ‘টেক্টর স্লো বল করলে তা বেশ ঘুরছিল। তখনই আমার মনে হয়েছিল, স্পিনারদের জন্য সুবিধা আছে। সেজন্য শুরুতে হাত ঘুরানোর সিদ্ধান্ত নিই। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলে ৩-০ করার কথা ভাবে। বড় দলের মতো আমরাও তেমনই ভাবছি।’

টি-২০ অধিনায়ক সাকিব জানিয়েছেন, শেষ ম্যাচে তারা নতুন দুই-একজনকে সুযোগ দিতে চান। তাতে আইরিশদের হোয়াইটওয়াশ করার পরিকল্পনায় কোন পরিবর্তন আসবে না। তার মতে, একাদশের বাইরে থাকা ক্রিকেটাররা সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট