,

ডাচদের সহজ জয়, কষ্টে জিতল এমবাপ্পেরা

news-image

স্পোর্টস ডেস্ক : ইউরো ২০২৪-এর বাছাইপর্বের ম্যাচে নিজ নিজ খেলায় জয় পেয়েছে নেদারল্যান্ডস ও ফ্রান্স। দুটি দলই রয়েছে ‘বি’ গ্রুপে। সোমবার রাতে ডাচরা হেসেখেলে জিতলেও কিলিয়ান এমবাপ্পেদের জয়টা এসেছে বেশ কষ্টে।

ঘরের মাঠ দি কুইপ স্টেডিয়ামে জিব্রাল্টারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে নেদারল্যান্ডস। ম্যাচের ২৩তম মিনিটে মেমফিস ডেপাইয়ের গোলে এগিয়ে গিয়েছিল ডাচরা। লিড নিয়েই বিরতিতে যায় দলটি। বিরতির পর নেদারল্যান্ডস পায় আরো দুই গোল, দুটি গোলই করেন ডিফেন্ডার নাথান আকে। ৫০ ও ৮২তম মিনিটে গোল দুটি করেন আকে।

দিনের অপর ম্যাচে ডাবলিনের আভিভা স্টেডিয়ামে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হয় কাতার বিশ্বকাপের রানার্সআপ দল ফ্রান্স। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। বিরতির পর ম্যাচে ৫০তম মিনিটে ফ্রান্সকে গোল এনে দেন বেঞ্জামিন পাভার্ড। এরপর দুদলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলে, তবে গোলের দেখা পায়নি কোনো দলই। শেষ পর্যন্ত পাভার্ডের গোলটিই ম্যাচের ফল নির্ধারণ করে দেয়।

ইউরো ২০২৪-এর বাছাইপর্বে এটি ফরাসিদের টানা দ্বিতীয় জয়। কাতার বিশ্বকাপের পরপরই অবসর নেন ২০১৮ সালে বিশ্বকাপ জেতা অধিনায়ক হুগো লরিস। দলটির নতুন অধিনায়ক এখন কিলিয়ান এমবাপ্পে। ২৪ বছর বয়সী এই তারকার নেতৃত্ব ফ্রান্সের যাত্রাটা শুভই হলো।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট