,

হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচল পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক আফগানিস্তান। তৃতীয় ম্যাচ জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলার সুযোগ ছিল আফগানদের। তবে তা পারল না তারা। তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে ৬৬ রানের বড় ব্যবধানে হারল নবি-রশিদরা।

সোমবার রাতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। তবে প্রথম দুই ম্যাচের মতো পাকিস্তানকে নাস্তানাবুদ করতে পারেনি আফগান বোলাররা। সাইম আইয়ুবের ৪০ বলে ৪৯ ইফতেখার আহমেদের ৩১ এবং শেষের দিকে অধিনায়ক শাদাব খানের ২৮ রানের ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভার খেলে ১৮২ রান সংগ্রহ করে পাকিস্তান।

আফগানিস্তানের সব বোলারই উইকেটের দেখা পেয়েছেন। তবে তাদের সেরা বোলার ছিলেন মুজিব-উর-রহমান। ৪ ওভার বোলিং করে ২৮ রানে ২ উইকেট তুলে নেন এই স্পিনার।

জবাবে বিশাল রান তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়েন আফগান ব্যাটসম্যানরা। ৩৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসেন তারা। এর পর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে মোহাম্মদ নবি ও উসমান ঘানি। কিন্তু তারা দলকে বেশি সাহায্য করতে পারেননি। নিয়মিত উইকেট হারিয়ে নির্ধারিত ওভারের আগেই ১১৬ রানে অলআউট হয়ে যান আফগানরা।

পাকিস্তানের হয়ে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দারুণ পারফর্ম করেন অধিনায়ক শাদাব খান। ৪ ওভারে ১৩ রানে ৩ উইকেট পান এই স্পিনার। যার কারণে ম্যাচসেরার পুরস্কার ওঠে পাক অধিনায়কের হাতে। এ ছাড়া ইহসানুল্লাহ পেয়েছেন ৩ উইকেট। এই ম্যাচ জিতে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচল পাকিস্তান। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ জিতে নিল আফগানিস্তান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট