,

ভারতে আরেক অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

news-image

বিনোদন ডেস্ক : ভারতের পশ্চিম ওড়িশার জনপ্রিয় গায়িকা তথা ওড়িয়া অভিনেত্রী রুচিস্মিতা গুরুর লাশ উদ্ধার করা হয় তার কাকার বাড়ি থেকে। রহস্যজনক ভাবে সোমবার বিকালে বালঙ্গির জেলার সেই বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। গত কয়েক দিন আগে কাকার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি।

সূত্রের খবর অনুযায়ী রুচিস্মিতা হলেন সোনপুর জেলার বাসিন্দা। যদিও তিনি তার পরিবারের সঙ্গে বালঙ্গির তালপালিতে থাকতেন। এই অভিনেত্রী ও গায়িকা একাধিক আলব্যামে গান গেয়েছেন, কাজ করেছেন। সম্প্রতি তিনি তার সেই কাকার বাড়িতে বেড়াতে যান বলে জানা যায়।

বাড়ির লোক খবর দিলে বালঙ্গির টাউন পুলিশ সেখানে যায় এবং তার লাশ উদ্ধার করে। এর পর তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। যদিও মঙ্গলবার সকাল ছাড়া অটোপসির রিপোর্ট মিলবে না বলেই জানা গিয়েছে পুলিশের তরফে। রাতের অন্ধকারে ময়নাতদন্ত হবে না বলেই জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। জানতে চাইছে অভিনেত্রীর রহস্যমৃত্যুর নেপথ্যে কোনো কারণ থাকতে পারে। কেন আচমকা এই অভিনেত্রী এমন এক চরম পদক্ষেপ নিলেন, কোনো কারণ ছিল সেটা জানার চেষ্টা করছে পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এক যুবকের সঙ্গে তার সম্পর্ক ছিল। কিন্তু তার বাড়ির লোক মেনে নেয়নি। আর সেটা নিয়েই ঝামেলা চলছিল বলে তিনি এমন চরম পদক্ষেপ নিতে বাধ্য হলেন। যদিও এখনো সত্য ঘটনা কী, তার মৃত্যুর নেপথ্যে কোনো কারণ আছে সেটা এখনো জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট