,

ঢাকার বায়ু আজও অস্বাস্থ্যকর

news-image

নিউজ ডেস্ক : বায়ুদূষণ ঢাকার একটি গুরুত্বপূর্ণ সমস্যা। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না শহরটির দূষণ। প্রায় সব সময় ঢাকার দূষণ এমন পর্যায়ে থাকে যা মানুষের জন্য ক্ষতিকর। আজ (২৮ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে দেখা গেছে, ঢাকার বায়ুর মান অস্বাস্থ্যকর এবং বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয়।

এদিন তালিকায় প্রথম স্থানে দেখা গেছে, পাকিস্তানের লাহরকে। শহরটির স্কোর ২০০। অন্যদিকে ১৯৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই।

বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় অবস্থানে থাকা বাংলাদেশের রাজধানী ঢাকার স্কোর ১৯৪। এই মান মানুষের জন্য অস্বাস্থ্যকর। ঢাকার পরেই রয়েছে দিল্লি। পঞ্চম স্থানে রয়েছে চীনের উহান। শহর দুইটির স্কোর যথাক্রমে ১৭১ ও ১৬৮।

বায়ু পরিমাপের এ সূচকে স্কোর ১০১-২০০ এর মধ্যে থাকলে অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। আর স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে ভালো বলে ধরে হয়। ৫১-১০০ মোটামুটি, ১০১-১৫০ পর্যন্ত সতর্কতামূলক ও ২০১-৩০০ এর মধ্যে থাকলে খুবই অস্বাস্থ্যকর বলা হয়। আর ৩০১ এর বেশি স্কোরকে বলা হয় বিপজ্জনক।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট