,

রুচিতে বাধলে হিরো আলমকে মেরে ফেলেন, মামুনুর রশীদকে হিরো আলম

news-image

বিনোদন প্রতিবেদক : রুচির দুর্ভিক্ষের কারণে সমাজে হিরো আলমের উত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন বরেণ্য নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ। এই মন্তব্যের বিপরীতে এই অভিনেতাকে উদ্দেশ্য করে হিরো আলম বললেন, ‘আমাকে তৈরি করে দেখান। আর বার বার যদি হিরো আলমকে নিয়ে আপনাদের রুচিতে বাধে তাহলে হিরো আলমকে মেরে ফেলেন।’

হিরো আলম সম্পর্কে আগে খুব একটা জানতেন না মামুনুর রশীদ। নাট্যাঙ্গনের কয়েকজনের থেকে হিরো আলমের কর্মকাণ্ড সম্পর্ক অবহিত হোন। এর পর থেকেই হিরো আলমকে নিয়ে বিরক্ত ছিলেন বলে মন্তব্য এই অভিনেতার।

অভিনেতার এমন কথার রেশ ধরেই হিরো আলম বললেন, ’আমি নিজ যোগ্যতায়, নিজে পরিশ্রম করে আজ আলম থেকে হিরো আলম। আমাকে নিয়ে যাদের রুচি হয় না সেই রুচিবান লোকেরা হিরো আলমকে তৈরি করেননি। এইজন্য রুচিবানরা বাংলাদেশ রুচি আনতে চাইলে হিরো আলমকে মেরে ফেলে দেন।’

আলম বলেন, আপনাদের টাকা আছে, শ্রম আছে, অনেক কিছুই আছে কিন্তু আপনারা হিরো আলমকে তৈরি করবেন না। তৈরি করতে পারবেনও না।

মামুনুর রশীদের কাছে আহ্বান জানিয়ে হিরো আলম বলেন, ‘মামুনুর রশিদ স্যার, আসুন আমাকে তৈরি করুন। আমাকে তৈরি করতে এলে বাংলাদেশের বড় বড় লোক যারা আছে তারা সবাই আপনাকে ধুয়ে দেবে। যে মামুনুর রশিদের মত লোক হিরো আলমকে নিয়ে নাটক বানাচ্ছে, সিনেমা বানাচ্ছে। এমন হলে আমাকে তৈরি করবে কে? রুচির পরিবর্তন কোন জায়গা থেকে হবে?’

‘রুচিবান লোক বাংলাদেশে কোনোদিনও হবে না। কারণ যারা রুচিবান লোক তারা রুচিদার লোক তৈরি করবে না। কারণ আপনারা তেলওয়ালা মাথায় তেল দেবেন, যাদের টাকা আছে তাদের দাম দেবেন। যাদের চেহারা সুন্দর তাদেরই মূল্য দেবেন।’ যোগ করেন হিরো আলম।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট