,

রাজধানীতে ৪০০ টাকা লেবুর হালি!

news-image

মিরপুর প্রতিনিধি : রাজধানীর মিরপুরে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে এক হালি লেবু। মিরপুর ৬ নম্বর কাঁচাবাজারের একটি দোকানে প্রতি হালি লেবু ৪০০ টাকায় বিক্রি করছেন দোকান মালিক আশরাফ।

সোমবার সরেজমিন মিরপুর ৬ নম্বর কাঁচাবাজারের আশরাফের দোকানে গিয়ে দেখা যায়, লেবু ছাড়াও ওই দোকানে কলা, তরমুজ, দেশি মুরগি, বাঙ্গি, কদবেল, ডিম, আনারস, পেঁপে ও পেয়ারা বিক্রি হচ্ছে।

আশরাফ জানান, তিনি গাজীপুর থেকে এই মালামাল (ফল-সবজি) কিনে এনে ৬ নম্বর কাঁচাবাজারে বিক্রি করেন। বেশ কয়েক বছর ধরে তিনি এই বাজারে ব্যবসা করছেন। দেশি ফলমূল ও সবজির জন্য অনেক ক্রেতাই দূর-দূরান্ত থেকে তার দোকানে আসেন।

সোমবার সকালে এই ব্যবসায়ী অন্যান্য আইটেমেরে সঙ্গে বড় সাইজের ৩০টি লেবু বিক্রি করার জন্য তার দোকানে তোলেন। এ সময় প্রতি হালি লেবুর দাম চাওয়া হয় ৪০০ টাকা।

ব্যবসায়ী আশরাফ জানান, বড় সাইজের এই লেবুর নাম কলম্বিয়া লেবু। একেকটা লেবুর ওজনে ৩৫০ থেকে ৪০০ গ্রাম। এই লেবুতে রস কম হলেও ঘ্রান অনেক বেশি। আর লেবুর খোসা অনেক মোটা হওয়ায় এই খোসা সহজে খাওয়া যায়। মূলত খোসা আর ঘ্রাণের জন্য এই লেবুর চাহিদা অনেক বেশি।

তিনি বলেন, মিরপুরে এই লেবুর ক্রেতা কম। গুলশানের দুইজন ক্রেতা রয়েছেন, যারা এই লেবু কিনতে তার দোকানে আসেন। বর্তমানে বাজারে কলম্বিয়া লেবুর সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। রোজা শুরু হওয়ার কয়েক দিন আগেও তিনি এ লেবুর হালি ২০০ টাকায় বিক্রি করেছেন।

আশরাফ জানান, সোমবার সকালে তিনি এক পিস লেবু ১০০ টাকায় বিক্রি করেছেন। কেউ এক হালি নিতে চাইলেও ফিক্সড ৪০০ টাকাই দিতে হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট