,

মুরগির দাম যাচাইয়ে কাপ্তান বাজারে অভিযান

news-image

অনলাইন ডেস্ক : রমজান উপলক্ষে মুরগির দাম কমেছে। বড় কোম্পানিগুলো খামারে ১৯০ থেকে ১৯৫ টাকা কেজিতে ব্রয়লার মুরগি বিক্রি শুরুর পর পাইকারি ও খুচরা বাজারেও এর দাম কমেছে। পাইকারি বিক্রেতারা দাম কমিয়েছে কিনা তা যাচাইয়ে রাজধানীর কাপ্তান বাজারে বিশেষ অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার (২৭ মার্চ) সকাল ৯টায় রাজধানীর অন্যতম বড় পাইকারি বাজারটিতে অভিযান শুরু করে সরকারি এই তদারকি সংস্থাটি।

অভিযানটির নেতৃত্ব দিচ্ছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। এছাড়া আরো রয়েছেন অধিদপ্তরের সহকারী পরিচালক ও ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান আব্দুল জব্বার মণ্ডলসহ অন্যান্য কর্মকর্তারা।

শুধু মুরগিই নয়; এর সঙ্গে রমজানে নিত্যপণ্যের বাজার তদারকিও করা হচ্ছে এই বিশেষ অভিযানে। তবে অভিযান শুরু হয় মুরগির বাজারে তদারকির মধ্য দিয়ে।

অভিযানের শুরুতে জাতীয় ভোক্তা অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, কাপ্তান বাজার হচ্ছে মুরগির অন্যতম পাইকারি বাজার। সম্প্রতি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো রমজান উপলক্ষে মুরগির দাম কমিয়েছে। পাইকারি বিক্রেতারা সেটি মানছেন কিনা তা তদারকি করতেই আজকে কাপ্তান বাজারে আসা। অন্যান্য পণ্যের বাজারেও তদারকি করা হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট