,

আফগানদের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারল পাকিস্তান

news-image

ক্রীড়া ডেস্ক : ম্যাচের শেষ দিকে যখন রোমাঞ্চের অপেক্ষা করছিল ঠিক তখনই গ্যালারিতে পাকিস্তানি সমর্থকদের দলের জন্য দু হাত তুলে মোনাজাত করতে দেখা গেল। আর উমর গুলকে দেখা যাচ্ছিল নিজের আসন ছেড়ে এসে বোলারদের পরামর্শ দিতে। কিন্তু দুইটির কোনোটাই পাকিস্তানের পরাজয় বাঁচাতে পারেনি।

নির্ধারিত ওভারের এক বল বাকি থাকতেই শারজায় গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটের জয় পায় আফগানিস্তান। এতে করে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে কোনো আন্তর্জাতিক সিরিজ জিতেছে তারা। আর ছেড়ে আসা শিষ্যদের কাছে পরাজয় মেনে নিতে হল পাকিস্তানের বোলিং কোচ গুলকে।

অথচ পরাজয়ের বদলে জয়ী দলের অংশ হতে পারতেন গুল। কিন্তু পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব নেওয়ার কিছুদিন আগে আফগানিস্তানের কোচের পদ ছেড়ে দিয়েছেন তিনি। এতে তাঁর শেখানো অস্ত্রেই পাকিস্তানকে হারিয়ে সাবেক পেসারের শিষ্যরা।

ম্যাচের ফল নির্ধারণ হওয়ার আগে অবশ্য শারজায় দুর্দান্ত এক ম্যাচই হয়েছে। আগে ব্যাট করে পাকিস্তান ১৩১ রানের লক্ষ্য দেয় আফগানিস্তানকে। এই লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করেছিল আফগানরা। উদ্বোধনী জুটিতে ৩০ রান এনে দেন রহমতউল্লাহ গুরবাজ ও উসমান ঘানি। পরে ৭ রানে ঘানি ফিরলে ইব্রাহিম জাদরানকে নিয়ে ৫৬ রানের দুর্দান্ত জুটি গড়েন গুরবাজ।

কিন্তু ৪৪ রানে উইকেটরক্ষক গুরবাজ রান আউট হলে আফগানদের রান তোলাটা একটু স্তিমিত হয়ে পড়ে। দ্রুত রান তুলতে গিয়ে কিছুক্ষণ পড় ৩৮ রানে আউট হন জাদরানও। ফলে একটা সময় ১২ বলে ২২ রানের প্রয়োজন পড়ে তাদের।

১৯ তম ওভারে নাসিম শাহ বল করতে আসলে প্রথম বলে ছক্কা মেরে ম্যাচটা নিজেদের দিকে নিয়ে নেন প্রথম টি-টোয়েন্টির ম্যাচসেরা মোহাম্মদ নবী। পরের চার বলে পাকিস্তানি পেসার ক্যাম ব্যাক করলেও শেষ বলে জাদরানের কাছে আবারও ছক্কা খেলে কার্যত তখনই শেষ হয় ম্যাচ। তবে শেষ ওভারে ৫ রানে প্রয়োজনকেও দুর্দান্তভাবে রুখে দিচ্ছিলেন এ সিরিজে অভিষেক হওয়া জামান খান।

দুর্দান্ত ইয়র্কার ও স্লোয়ারের শেষ ২ বলে ২ রানের সমীকরণ এনেছিলেন জামান। পঞ্চম বলে জাদরানের ব্যাটে এজড হয়ে থার্ডম্যানের কাছে অর্ধেক সুযোগ এসেছিল ক্যাচ ধরার। তবে সেটা আর হয়নি। এতে চার হলে ৭ উইকেটের জয় পায় আফগানিস্তান। ১৯ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন ফজলহক ফারুকি।

অন্যদিকে এ ম্যাচে তরুণ টপ অর্ডাররা ব্যর্থ হওয়ায় বড় সংগ্রহ পায়নি পাকিস্তান। নির্ধারিত ওভার শেষে ৩ উইকেটে ১৩০ রান করতে পারে দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলা ইমাদ ওয়াসিমের সৌজন্য।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট