,

রোনালদোর জোড়া গোলে পর্তুগালের বড় জয়

news-image

স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে লুক্সেমবার্গকে ৬-০ গোলে হারিয়েছে সাবেক ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। এ নিয়ে টানা দুই ম্যাচে জোড়া গোল করলেন রোনালদো।

লুক্সেমবার্গ স্টেডিয়ামে ইউরো বাছাইপর্ব ম্যাচেন নয় মিনিটেই ডি-বক্সের ভেতর নুনু মেন্দেসের হেড থেকে গোল করেন রোনালদো। এরপর ১৫ মিনিটে জোয়াও ফেলিক্সের দুর্দান্ত এক হেডে ব্যবধান ২-০ করে পর্তুগাল। এ গোলে বের্নার্দো সিলভার ক্রসটাও ছিল দেখার মতো। তিন মিনিট পর গোল করেন সিলভা নিজেই। জোয়াও পালিনহার ক্রসে নিজেই দূরের পোস্টে হেডে বল জালে জড়ান সিলভা। ১৮ মিনিটে তিন গোল খেয়ে কোনঠাসা হয়ে পড়ে লুক্সেমবার্গ।

৩১ মিনিট পর আবার জাদু দেখান রোনালদো। ব্রুনো ফার্নান্দেজের বাড়ানো বল নিয়ে কাছের পোস্ট দিয়ে গোল করেন। এর মধ্য আন্তর্জাতিক ফুটবলে নিজের ১২২তম গোলের রেকর্ড করেন ‘সিআর সেভেন’। এর ১১টি লুক্সেমবোর্গের বিপক্ষেই। অন্যদিকে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল।

বিরতির পরও খেলায় তেমন পরিবর্তন হয়নি। ম্যাচ ছিল পর্তুগালের নিয়ন্ত্রণেই। ৬৫ মিনিটের মাথায় রোনালদোকে নামিয়ে নেন কোচ রবার্তো মার্তিনেজ। মাঠে নামান গনসালো রামোসকে। রাফায়েল লেয়াওয়ের সহায়তায় ৭৭ মিনিটে গোল করেন অক্তাবিও। খেলা শেষ হওয়ার ২ মিনিট আগে নেভেসের পাস থেকে ৬-০ করেন লিয়াও। অবশেষে ৬-০ গোলের বড় জয় পায় পর্তুগিজরা।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না