,

ইফতার পার্টির আয়োজন করে ট্রলের শিকার রাখি সাওয়ান্ত

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় মিডিয়ার আলোচিত ড্রামা কুইন রাখি সাওয়ান্ত স্বামী আদিলের সঙ্গে দূরত্ব তৈরির পর থেকে বিভিন্ন ধরনের কাজ করে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকছেন। এবার তিনি সেই আলোচনা আরও একটু বাড়িয়ে দিলেন মাহে রমজান উপলক্ষে ইফতার পার্টির আয়োজন করে।

শনিবার (২৫ মার্চ) রোজা রেখে কাছের বন্ধু-বান্ধবদের নিয়ে নিজ বাড়িতে ইফতার পার্টির আয়োজন করেন এই অভিনেত্রী। সামনে থালায় সাজানো ফল ও অন্যান্য খাবার। সবার সঙ্গে ইফতারের আগে দুই হাত তুলে মোনাজাত করে সবার জন্য দোয়া প্রার্থনা করেন রাখি।

ইফতার পার্টিতে হিজাব পরেছিলেন রাখি সাওয়ান্ত আর সেই হিজাব বাতাসে মাঝে মাঝে উড়ে যেতে চাইলে অভিনেত্রী তা টেনে বার বার ঠিক করে নেন। বাতাসে হিজাব উড়ে যাওয়ার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেলে নেটিজনরা বিভিন্ন ধরনের মন্তব্য করেন।

একজন নেটিজন বলেন, ‘এত কিছুর আয়োজন করলেন ঠিকই, এটা কি লোক দেখানো নাকি সত্যি সত্যি। হিজাব পরেছেন ঠিকই কিন্তু এটা কিভাবে সামলাতে হয় সেটা আপনাকে শিখতে হবে আগে’।

অন্য এক নেটিজেন লিখেছেন, ‘উনি তো কখনো খ্রিষ্টান হয়ে যান, আবার কখনো মুসলিম। যেটা করে সুখী থাকেন। যাই করুক হৃদয়টা পরিষ্কার থাক। সব নাটক এক রকম। শুধু নাটকীয়তার ধরনটা আলাদা।’

উল্লেখ্য, ২০২৩ সালে জীবনের প্রথম রোজা পালনের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন রাখি সাওয়ান্ত। ক্যাপশনে লিখেছিলেন, ‘আমার প্রথম রোজা।’ সঙ্গে আদিল দুরানির সঙ্গে বিয়ের ছবি পোস্ট করেছিলেন রাখি সাওয়ান্ত। যা নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা এখনও চলছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট