,

যাত্রা শুরু পায়রা সমুদ্রবন্দরের

news-image

পটুয়াখালী প্রতিনিধি : যাত্রা শুরু করল দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রা। আজ রোববার মহান স্বাধীনতা দিবসে আনুষ্ঠানিকভাবে পায়রা বন্দর কতৃপক্ষের কাছে চ্যানেলটি হস্তান্তর করেছে বেলজিয়ামভিত্তিক ড্রেজিং কোম্পানি জান দে নুল (Jan De Nul)।

পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ড্রেজিং সফলভাবে সমাপ্ত হওয়ায় আজ থেকে সরাসরি মাদার ভেসেল বন্দরের জেটিতে ভিড়তে পারবে বলে জানিয়েছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সোহায়েল আহমেদ।

আজ পায়রা বন্দরের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয়ে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল অ্যান্ড মেইনটেনেন্স ড্রেজিং সফলভাবে সম্পন্ন হয়েছে। ড্রেজিংয়ের ফলে চ্যানেলটির গভীরতা সাড়ে দশ মিটারে উন্নীত হয়েছে, যা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে গভীরতম।

তিনি আরও জানান, আজ থেকে বড় মাদার ভ্যাসেল সহজেই বন্দরে প্রবেশ করতে পারবে। এতে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বৃদ্ধি পাবে। যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। চলতি মাসে বিদেশি সাতটি জাহাজ আসবে। আগামী মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ ৫০ হাজার মেট্রিকটন পণ্য নিয়ে সরাসরি পায়রা বন্দরের জেটিতে পণ্য খালাসের জন্য নোঙর করবে।

তিনি আর জানান, শুধু ড্রেজিংই নয় সমান তালে ইনার ও আউটারবারে মার্কিং, বয়াবাতি বসানো হয়েছে। ইনারবারে ১৫টি জাহাজ রাখা যাবে। সেখানে লোডিং আনলোডিং কার্যক্রম চলবে। জলপথে দেশের যে কোনো প্রান্ত থেকে নিকটবর্তী বন্দর হলো পায়রা। তাই পায়রা বন্দর হবে আগামীর বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশের স্মার্ট বন্দর হবে পায়রা। পায়রা থেকে একই সঙ্গে নদী, সড়ক, রেলপথে পণ্য পৌঁছাবে সারা দেশে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট