,

হোটেলকক্ষে অভিনেত্রীর ‘রহস্যজনক’ মৃত্যু

news-image

বিনোদন ডেস্ক : ভোজপুরি অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে ভারতের উত্তর প্রদেশের বেনারসের একটি হোটেল থেকে এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স হয়েছিল ২৫ বছর। কীভাবে তার মৃত্যু হলো, সে বিষয়ে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, আকাঙ্ক্ষার নতুন সিনেমা ‘নায়ক’র শুটিং শুরুর প্রথমদিন ছিল আজ। পরিচালক বেনারসে সিনেমার শুটিং করছেন। আজ সকাল ৯টায় মেকআপ ম্যান আকাঙ্ক্ষাকে ডাকতে হোটেলের কক্ষে যান, সেখানে আকাঙ্ক্ষাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এর আগে গেল ভালোবাসা দিবসে সহঅভিনেতা সামার সিংয়ের সঙ্গে নিজের প্রেমের কথা প্রকাশ্যে এনেছিলেন আকাঙ্ক্ষা। কিন্তু এর এক মাসের মধ্যেই চলে গেলেন তিনি।

১৯৯৭ সালে মির্জাপুরে জন্ম আকাঙ্ক্ষার। সিনেমায় অভিনয় করার পাশাপাশি টিকটকেও জনপ্রিয় ছিলেন তিনি। মৃত্যুর আগের রাতেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন ভোজপুরি গানে নিজের একটি নাচের ভিডিও পোস্ট করে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট