,

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ৩ জেলের

news-image

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার বাহির কুশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন, শাহীন শেখ (৩৮), সিরাজ ওঝা (৫০) ও শাহীন মাঝি (৪০)। তাদের সবার বাড়ি নড়িয়ার ডিঙামানিক এলাকায়। রাত সাড়ে ৮টার দিকে নড়িয়া থানার ওসি মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘড়িসার ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সাজু মাঝির পুকুরে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাত হয়। এ সময় ঘটনাস্থলেই তারা মারা যান।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদউজ্জামান বলেন, ‘বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। সরকারি নিয়ম অনুযায়ী নিহতদের পরিবারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট