বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়া এবার ৫০ লাখ ক্যাঙ্গারু হত্যা করবে

news-image

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার কোট অব আর্মস এবং জাতীয় বিমান সংস্থার লেজে ক্যাঙ্গারুর প্রতীক থাকা সত্যেও দেশটি প্রতি বছর লাখ লাখ ক্যাঙ্গারু হত্যার অনুমতি দিয়ে থাকে তাদের শিকারিদের। এ বছর দেশটির বিভিন্ন অঞ্চলে প্রায় ৫ মিলিয়ন (৫০ লাখ) ক্যাঙ্গারু হত্যা করা হবে।

দেশটির সরকার ও বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানায়, সেখানে কিছু প্রজাতির ক্যাঙ্গারু এতই বৃদ্ধি পেয়েছে যে তাদের কৃষি জমি, অন্যান্য স্থানীয় প্রজাতি এবং প্রাণীদের খরার সময় অনাহার থেকে রক্ষা করার জন্য নিয়মিত এই নিধন করা দরকার।

এর আগে ২০২০ সালে প্রায় ১০ হাজার বন্য উটকে হত্যা করে অস্ট্রেলিয়া। কেননা সে সময় দেশটির কিছু অঞ্চলে এতই খরা দেখা দিয়েছিল যে, পানি পানের প্রয়োজনে বন্য উটগুলো লোকালয়ে আসতে শুরু করে। ফলে ১০ হাজার উট হত্যার পরিকল্পনা গ্রহণ করেছে দেশটি।

দেশটির জাতীয় প্রতীকে থাকা ক্যাঙ্গারুকে হত্যার বিষয়ে সমাজকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই কার্যক্রম নিষ্ঠুর এবং বাণিজ্যিক স্বার্থ দ্বারা চালিত।

ক্যাঙ্গারু ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া জানায়, সরকারিভাবে পরিচালিত এই ক্যাঙ্গারু হত্যাকাণ্ডের কর্মসূচির অধীনে, লাইসেন্সপ্রাপ্ত শিকারিরা প্রতি কেজি ক্যাঙ্গারুর জন্য একটি ফি পেয়ে থাকে। এছাড়া ক্যাঙ্গারুর মাংস, চামড়া ও চামড়া থেকে প্রক্রিয়াজাত পণ্য বিশ্বের ৭০টি দেশে রপ্তানি করা হয়। এই ক্যাঙ্গারু হত্যা ঘিরে প্রায় ১৩৩ মিলিয়ন মার্কিন ডলারের শিল্প গড়ে উঠেছে।

তবে নাইকি ও পুমার মতো বিশ্বের বড় নামধারী ক্রীড়া পণ্য উৎপাদনকারী সংস্থা গুলো ধীরে ধীরে ক্যাঙ্গারু চামড়া বা কে-লেদারকে পর্যায়ক্রমে বাদ দিচ্ছে।

দেশটির বিস্তীর্ণ অঞ্চলের কারণে ক্যাঙ্গারু গণনা করা অনেক কঠিন, কিন্তু প্রতি বছর সরকারি কর্মকর্তারা হেলিকপ্টার এবং ফিক্সড-উইং এয়ারক্রাফ্ট ব্যবহার করে জরিপ পরিচালনা করে। আর এই জরিপের পর দেশটির কোন অঞ্চলে, কোন প্রজাতির ক্যাঙ্গারু কি পরিমাণে হত্যা করা হবে তা নির্ধারণ করে দেওয়া হয়।

সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুসারে, নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, ভিক্টোরিয়া, দক্ষিণ অস্ট্রেলিয়া এবং পশ্চিম অস্ট্রেলিয়ায় ৫ মিলিয়ন ক্যাঙ্গারু হত্যার অনুমোদন দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান