,

শ্রীলংকাকে ৭৬ রানে গুঁড়িয়ে দিয়ে নিউজিল্যান্ডের রেকর্ড জয়

news-image

ক্রীড়া ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার ছাড়পত্র নেয়ায় শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে নেই নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, টিম সাউদি ও মিচেল স্যান্টনাররা।

অবশ্য এই তারকাদের ছাড়াও শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে রেকর্ড ১৯৮ রানের জয় পেয়েছে নিউজিল্যান্ড।

শনিবার অকল্যান্ডের ইডেন পার্কে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৯.৩ ওভারে ২৭৪ রান করে স্বাগতিক নিউজিল্যান্ড। দলের হয়ে ৪৯ বলে ৫১, ৫২ বলে ৪৯ আর ৫৮ বলে ৪৭ রান করে করেন ফিন অ্যালান, রাচিন রবিন্দ্র ও ড্ররেল মিচেল।

টার্গেট তাড়া করতে নেমে হেনরি শিপলির গতির মুখে পড়ে ১৯.৫ ওভারে মাত্র ৭৬ রানেই অলআউট হয় শ্রীলংকা।

লংকানদের বিপক্ষে রেকর্ড ১৯৮ রানের জয় পায় নিউজিল্যান্ড। দলের জয়ে ৭ ওভারে মাত্র ৩১ রানে ৫ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন শিপলি।

এর আগে ২০১৫ সালে শ্রীলংকার বিপক্ষে ডানেডিনে সর্বোচ্চ ১২০ রানে জয় পেয়েছিল নিউজিল্যান্ড।

শনিবার লংকানদের হারিয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে যায় নিউজিল্যান্ড।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট